,

ইঞ্জিঃ মোঃ হোসাইনের সাথে জেলা ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2022
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ উপজেলার আলিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অতিথি ভবনে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলা থেকে চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থান পাওয়া একঝাঁক জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ইস্কান্দার মিয়া, সহ সভাপতি কাজী ফায়েল, সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি সাওন, উপ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রনি, উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ মুসফিক রাশেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক মোঃ ওমর ফারুক দর্জি, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তানজিজুল আজিজ, নির্বাহী সদস্য মোঃ সুমন মিয়াজী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য জনাব মাহবুব চৌধুরী, হোসেন মীর, নেছার পাটওয়ারী সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।