,

ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে বাংলাদেশের একটি উড়োজাহাজ ছিটকে পড়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ইয়াংগুনগামী ফ্লাইটটি ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে।

দুর্ঘটনায় পড়ার সময় ওই ফ্লাইটটিতে ৩০ আরোহী ছিলেন বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে মিয়ানমারে বাংলাদেশে দূতাবাস জানিয়েছে, এতে ১৫ যাত্রী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।