মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২৬
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরে ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরের বড় আলামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

অভিযানে মোছাঃ বেবী আক্তার (৫৪) ও মোঃ বিল্লাল হোসেন @ সিফাত (৩৬) নামের দুজনকে আটক করা হয়। এ সময় গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী উদ্ধার করা হয়।
কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আটককৃত মোছাঃ বেবী আক্তার (৫৪) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হঠাৎপাড়া গ্রামের মৃত. হুমায়ুন কবিরের স্ত্রী এবং মোঃ বিল্লাল হোসেন @ সিফাত (৩৬) কুমিল্লার কোতয়ালী মডেল থানার বড়জালা গ্রামের মৃত. আলী আকবরের ছেলে।

রবিবার (১২ এপ্রিল) র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।