,

কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গাঁজাসহ ৩ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট রাতে ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন, কুমিল্লার দূর্গাপুর এলাকার মৃত আশ্রাব আলীর ছেলে সুমন সারোয়ার (৪৬), একই মুঘলটুলি এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে শাহজাহান, এবং বুড়িচংয়ের ঘোষনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ উজ্জল (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।