,

কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুমিল্লা নগরের টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে কুমিল্লা-৬ সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন। এরপর নারী সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীরের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনীর শ্রদ্ধা।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ তারঁ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একই সাথে বিএনপিও তারঁ অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।