,

কুমিল্লায় কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 29, 2020
news-image

আশিকুর রহমান আশিকঃ
মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে কাউন্সিলর কাপ ২০২০ ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা মঙ্গলবার রাতে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা জেলা ক্রিকেট উপ-কমিটির সভাপতি সাইফুল আলম রনি, ক্রিকেট উপ-কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল খন্দকার, মাহাবুব আলম চপল। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।