,

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান হিসেবে এবিএম এ বাহার এর দায়িত্ব গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
November 28, 2023
news-image

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবদায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবিএম এ বাহারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো: সেলিম মেম্বার, বাতিসা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আলী আজগর কিরণ প্রমুখ।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার বলেন, ‘চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নের রূপকার, চৌদ্দগ্রামের আপামর জনতার প্রাণের স্পন্দন, সাবেক সফল রেলপথ মনà