,

কুমিল্লায় ২০০১ ব্যাচের এসএসসি ও ২০০৩ ব্যাচের এইচএসসি শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়া এলাকার ফান টাউনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল কুমিল্লা জেলার ২০০১ ব্যাচের এসএসসি ও ২০০৩ ব্যাচের এইচএসসি শিক্ষার্থীদের মিলনমেলা।

কুমিল্লা জেলার ২০০১ ব্যাচের এসএসসি ও ২০০৩ ব্যাচের এইচএসসি শিক্ষার্থীদের উদ্যোগে ঈদের পরদিন বেলা ১১ টায় শুরু হয় মিলনমেলা।

শুরুতে পরিচয় পর্ব । একে অপরের সাথে পরিচয়, কোলাকুলি, কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে র‌্যাফেল ড্র, খাওয়া-দাওয়া , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।

এ মিলনমেলায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনেকের সাথে তাদের পরিবারও অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণরত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, ডাঃ জিহাদুল ইসলাম রিয়াজ, মুক্তা, ইবনে সিনা, ডাঃ সৈকত, ডাঃ রূপম, ডাঃ জোবায়ের,

এড.সোহেল, মাসুম, রাজিব, ইমন, ডাঃ ইমু, কিশোর, আলামিন, এলড্রিন, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আকাশ ওয়াহিদ, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক, নাজু, সামদানি, রুমেল, সুমন,

যমুনা ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আরমান, জামশেদ আলম রুমেল প্রমুখ।