বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা পলিটেকনিকে শুরু হলো জব ফেয়ার ২০২৬

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জব ফেয়ার ২০২৬ ও সেমিনার। “The Development of Technical Education Leads to National Development” শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাসনাত জাহান এবং সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

এ বছর জব ফেয়ারে দেশের খ্যাতনামা মোট ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে আবুল খায়ের স্টিল, BSRM, SAS Group, KSRM Steel Plant Ltd., Master Knitwear Industries Ltd., Matador Industrial Park, Bdcalling IT Ltd., Codeware Ltd., Fabotronix Ltd., Frontdesk Bangladesh Ltd., Home Planning & Technological Services, Home Planning & Design, কোকাকোলা কোম্পানি লিমিটেড, আল মদিনা অটোমোবাইল ওয়ার্কশপসহ আরও প্রতিষ্ঠান।

এ ছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে MoU Signing Ceremony অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির সুযোগ, ক্যারিয়ার গাইডলাইন ও শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।