,

চান্দিনায় ইউপি নির্বাচনে নৌকাকে জয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন মুনতাকিম আশরাফ

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2021
news-image

 

শরীফুল ইসলাম , চান্দিনা :
আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। এছাড়াও নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান করে ভোটারদের কাছে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের সাথে গণসংযোগ ও ততটা বাড়ছে প্রার্থীদের। শেষ মুহুর্তে চলছে ব্যাপক প্রচারণা। নির্বাচনী মতবিনিময় সভায়  অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মুনতাকিম আশরাফ টিটু। আরো বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন।

এছাড়াও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করছেন চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার।

উল্লেখ্য আগামী ৫ জানুয়ারি চান্দিনা উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।