,

চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক মোস্তফার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিকের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টায় থানা রোডের ভাড়া বাসায় মৃত্যু ঘটে সাংবাদিক গোলাম মোস্তফার।

বৃহস্পতিবার বিকেলে গোলাম মোস্তফার দাফন সম্পন্ন করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বাধীন একটি স্বেচ্ছাসেবী টিম।

সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিম এর ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ছিলেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) গাজী মাহমুদুল হাসান জানান- সাংবাদিক গোলাম মোস্তফার মধ্যে করোনার সকল উপসর্গ ছিল। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।