বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে শিশু ধর্ষণকারীর বিচার দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৭, ২০২১
news-image

মোঃ বশির আহমেদ, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন শুভপুর ওয়াছাকিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সাধারণ জনগণ।

বুধবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন ভূইয়া , বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনির আহাম্মদ ভূইয়া, উপজেলা সদস্য শেখ কামাল, সদস্য হানিফ পন্ডিত,বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সেলিম শিপন, বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম উদ্দিন মিয়া , বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুল ইসলাম ভূইয়া শাকিল , মেম্বার মোঃ রফিক, মেম্বার জসিম উদ্দিন, মেম্বার মোঃ মমিন প্রমূখ।

উক্ত মানববন্ধনে বক্তারা  বিল্লাল হোসেনের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করে বিচারকার্য শেষ করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।