,

চান্দিনায় ৩০ কেজি গাঁজাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

মঙ্গলবার রাতে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দানেশ মৌলভীর পাড়া (টোলা) গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৬), চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আনিছ হাজীরটোলা গ্রামের মৃত আব্দুল খলিলের ছেলে মোঃ ইসরাইল (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।