,

চিকিৎসাধীন স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে দেখতে গেলেন মোন্তাকিম আশরাফ টিটু

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব সাবেক সাংসদ ড. রেদোয়ান আহমেদের বুলেটের আঘাতে গুলিবিদ্ধ  হয়ে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু।

বুধবার সকালে মোন্তাকিম আশরাফ টিটু হাসপাতালে গিয়ে  স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে দেখে চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এবং চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন অভিসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।