,

চৌদ্দগ্রামে খদ্দের ও পতিতাসহ আটক ৫

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2020
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে চৌদ্দগ্রাম হাইস্কুল সড়কের ৫ম তলার একটি বাসায় অভিযান চালিয়ে তিন পতিতা ও দুই খদ্দেরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন; আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৪০), বাতিসা ইউনিয়নের আটগ্রাম পশ্চিম পাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ শহীদ (৪০), পতিতা কনকাপৈত ইউনিয়নের মাসকরার জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন আক্তার, চিওড়া ইউনিয়নের সুজাতপুরের রহিতুল ইসলামের স্ত্রী ছকিনা বেগম (৩০) ও সোনাগাজীর চরজব্বরের আবদুল হামিদের স্ত্রী ইয়াছমিন(১৮)। আটককৃতদের বিরুদ্ধে পতিতা আইনে মামলা করে রোববার বিকেলে আদালতে প্রেরণ করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার এসআই আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা তিনটায় চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডে অবস্থিত একটি ভবনের বিভিন্ন আবাসিক রুমে অভিযান চালিয়ে দুই খদ্দেরসহ তিন পতিতাকে আটক করা হয়।