,

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
November 28, 2017
news-image

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজা ও ২’শ পিছ ইয়াবাসহ সোলেমান বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক হওয়া সোলেমান উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের জাবেদ আলীর পুত্র।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সোলেমানের বসতঘর থেকে ড্রাম ভর্তি পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা ও ২’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকের দুইটি মামলা রয়েছে।