,

বরুড়ায় এ.এন.এম মঈনুল ইসলাম নৌকার মনোনয়ন পাওয়ায় পৌর সদর বাজারে মিষ্টি বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2019
news-image

এমডি আজিজুর রহমান:
কুমিল্লার-৮ (বরুড়া) আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আবদুল হাকিম এম.এ’র ছেলে এ.এন.এম মইনুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা বরুড়া পৌর সদর বাজারের ব্যবসায়ী ও সর্ব সাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।

শনিবার (২ মার্চ) পৌর যুবলীগ নেতা মিয়া কামরুলের নেতৃত্বে মৌলভী বাজার থেকে এ মিষ্টি বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বাবুল হোসেন, খোরশেদ আলম, আবদুল হালিম, নান্নু খান, যুবলীগ নেতা শামীম, মাসুদ রানা, বিল্লাল হোসেন, মহসিন, তারেক, কামরুল, জালাল, সুমন, শামীম, ছাত্রলীগ নেতা, জাহিদ, রিয়াদ, ইসমাইল, খলিল, রানা, শ্যামল প্রমুখ।

মিষ্টি বিতরণের সময় এ.এন.এম মঈনুল ইসলামের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছাস দেখা যায়।