,

চৌদ্দগ্রামে চিওড়া আনন্দ সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 28, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি, দাখিল পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘চিওড়া আনন্দ সংঘ’।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয় একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার।

স্থানীয় ইউপি সদস্য মো. পেয়ার আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাজী রকিব, খিদমাহ্ মাশরুম সেন্টারের পরিচালক মো. সাইফুল ইসলাম চৌধুরী, ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল মহসিন প্রমুখ।