,

চৌদ্দগ্রামে সড়ক দুঘর্টনায় পরিবহন মিস্ত্রি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2017
news-image

আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুঘর্টনায় মোঃ মোশাররফ হোসেন (১৭) নামের পরিবহন মিস্ত্রি নিহত হয়েছে।
নিহত মোঃ মোশাররফ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০ টায় মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নোয়াবাজার এলাকায় একটি কার্ভাডভ্যান নষ্ট হয়ে গেলে চৌদ্দগ্রাম সদর থেকে মিস্ত্রি মোঃ মোশাররফ হোসেন গিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে কাভার্ডভ্যানটি পুনরায় চালু করার জন্য কাজ করার সময় পিছন দিক থেকে আরেকটি কার্ভাডভ্যান এসে নষ্ট হওয়া কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিস্ত্রির মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কার্ভাডব্যানটিকে আটক করা হয়েছে। মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।