,

চৌদ্দগ্রামে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম কালিকাপুরের কোয়ালিটি ব্রিক্সের মালিক  আব্দুল মালেককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতার হওয়া  আব্দুল মালেক  চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি  ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বুধবার (২৪ আগস্ট) রাতে  কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের নেতৃত্বে  উপ-পরিদর্শক (এসআই) মো:  বোরহান উদ্দিন ভূইয়া ও  উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়াসহ সংগীয় ফোর্স অভিযানে অংশগ্রহণ করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারটি  মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। ১৬টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।