,

জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – নিউইর্য়কে ড. খন্দকার মারুফ

আজকের কুমিল্লা ডট কম :
May 2, 2018
news-image

মাহমুদুল হাসান বিপ্লবঃ
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনকে রোববার বিকালে যুক্তরাষ্ট্রস্থ নিউয়র্ক সিটির ব্রুকলিনে রাঁধুনী রেস্টুরেন্টে বৃহত্তর দাউদকান্দিবাসি সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মনির হোসেন খান। সংবর্ধিত প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মারুফ হোসেন অনুষ্ঠানে বাংলাদেশ ও জনগণের স্বার্থ রক্ষায় প্রবাসে থেকেও দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

ড. মারুফ প্রবাসীদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে বিদেশে আপনারা বাংলাদেশ ও জনগণের দূত। আপনাদের উপার্জিত রেমিটেন্সের অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয়। দেশ ও জনগণের কল্যাণে জাতীয় অর্থনীতিতে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই জাতীয় স্বার্থ রক্ষায় আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীদিনে বাংলাদেশর জনগণ যাতে ভালো থাকতে পারে, সেই জন্য আপনাদের সার্বিক বিষয়ে সজাগ দৃষ্টি রাখা খুবই প্রয়োজন। সংবর্ধনা দিয়ে সম্মানিত করায় ড. খন্দকার মারুফ হোসেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর দাউদকান্দিবাসীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল ইসলাম মজুমদার, প্রধান সমন্বয়কারী মো: আবু মুসা, সদস্য সচিব আকতার হোসেন মোল্লা, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, আয়ুব আলী চেয়ারম্যান, রুহুল কুদ্দুস খোকন চেয়ারম্যান, ইয়ার আহমেদ পাটোয়ারী, আব্দুল মালেক মালু, খন্দকার বাবুল আহমেদ, দেওয়ান সাত্তার, আবু বকর সিদ্দিক ও মাহবুব আলম দিপু প্রমূখ ।