,

দাউদকান্দিতে বাস চাপায় ট্রাক্টর হেলপারের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
November 24, 2017
news-image

 

জাকির হোসেন হাজারি/সেলিম সজীবঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস চাপায় মোজাম্মেল হোসেন (১৮) নামের এক ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির  গৌরীপুর চন্দ্রবান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত  মোজাম্মেল হোসেন দাউদকান্দি পৌর এলাকার উল্টর সতানন্দি গ্রামের মৃত. শহিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়,  ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস পেছন থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে হেলপার মোজাম্মেল  ট্রাক্টর থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবার আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে গেছে। বাসটি আটক করা সম্ভব হয়নি।