,

দাউদকান্দিতে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 16, 2017
news-image

 

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিদ্দিকুর রহমান(৭২) নামের এক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দাউদকান্দি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান উপজেলার চারআনি হাসনাবাদ গ্রামের মৃত. আলী মিয়া সরকারের ছেলে।

সিদ্দিকুর রহমান(৭২) নামে এক মুক্তিযোদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।

স্থানীয় সূত্র জানান, ৪৬ তম বিজয় দিবসে দাউদকান্দি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার পর মাঠেই ঢলে পড়ে যান। পরে গৌরিপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইয়াছিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।