,

দাউদকান্দিতে বিপুল পরিমান ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭

আজকের কুমিল্লা ডট কম :
May 1, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১ মে) দুপুর আড়াইটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে ফেনসিডিলসহ আসামীদের আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনি ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনি হতে সন্দেহমূলকভাবে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারের (ঢাকা-গ-১৩-৪৫২৩) পিছু নেয়। এ সময় প্রাইভেটকার চালক দ্রুত গতি বাড়িয়ে দিলে র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করে দাউদকান্দির গৌরীপুর হাসপাতাল ফটকের সামনে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হন। স্থানীয় উপস্থিত জনতার সামনে গাড়ির বেকঢালার ভিতর কস্টিপ দিয়ে মোড়ানো প্যাকেট করা ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, চালকসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭ ফেনি ক্যাম্পে আনা হয়েছে এবং প্রেস ব্রিফিং করে আটককৃতদের নাম ও ফেনসিডিলের পরিমান জানানো হবে বলে জানান।