রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দির রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান চেয়ারম্যান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২০
news-image

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্তিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা মৎস্যলীগ সভাপতি এবং ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী লোকমান হোসেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগ সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ।

আর পড়তে পারেন