,

দাউদকান্দি রোটারী ক্লাবের অভিষেক সভা

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি রোটারী ক্লাবের ৬ষ্ট অভিষেক সভা (২০১৯-২০) ও ক্লাবের উদ্যোগে শতাধিক হতদরিদ্র অসচ্ছল সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ,সেলাই মিশিং এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।

শনিবার সন্ধ্যায় গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দাউদকান্দি ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক কৃষি সচিব ও কৃষিবিদ আনোয়ার ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল), রোটারীয়ান আতাউর রহমান পীর, রোটারীয়ান ড. মঞ্জরুল হক চৌধুরী, রোটারীয়ান শওকত হোসাইন, রোটারীয়ান নাশিইন মহসিন, ডা. বেলাল উদ্দিন আহমেদ, আবু ফয়েজ খান চৌধুরী, বক্তব্য রাখেন, রেহেনা আক্তার ক্লাবের সাবেক সভাপতি সুমন সরকার প্রমুখ।

পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠান পরিবেশিত হয়।