,

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2017
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন কাউন্টার টেরোরিজম ইউনিট। পাশাপাশি কুমিল্লার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।। এর আগে এ এলাকা থেকে একজনকে আটক করা হয়। তারই তথ্যমতে এ বাড়িটি ঘিরে রাখা হয়েছে।


বুধবার (২৯ মার্চ) বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বিষয়টি জানান।
কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে গন্ধমতি এলাকা থেকে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে এ বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটির ভিতরে একজন জঙ্গি বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে।
স্থানীয় সূত্রমতে, তিন তলা এ ভবনের মালিক মোঃ দেলোয়ার হোসেন। এ ভবনের নিচতলায় জঙ্গিটি অবস্থান করে থাকতে পারে বলে জানা গেছে।