বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লিতে সহিংসতার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০২০
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
ভারতের দিল্লিতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের উপর সহিংস হামলা এবং মসজিদে অগ্নিসংযোগ প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিকের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৭’ই ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বলেন, পৃথিবীর কোন ধর্মেই মানুষ হত্যা ও উপসনালয়ে আগুন দেওয়ার কথা বলা হয়নি। যদি মোদি সরকার দ্বিতীয় বার এমন কাজ করে তাহলে এই আন্দোলন শুধু কুবিতে সীমাবদ্ধ নই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। এসময় তিনি এমন সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানান।

আইন বিভাগের শিক্ষার্থী মূসা ভূইয়া বলেন, যদি কোন জায়গায় কোন হিন্দু ও সাম্প্রদায়িকতার শিকার হয় তাহলে আমরা আজ আন্দোলন করতাম। বক্তারা বলেন, মুজিব বর্ষে একজন অসম্প্রদায়িক নেতার অনুষ্ঠানে যেন কোন সাম্প্রদায়িকতা নেমে না আসে।