,

দেবিদ্বার উপ-নির্বাচন: স্বামীকে বিজয়ী করতে মাঠে কাজ করেছন নৌকা প্রার্থীর স্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2021
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আবুল কালাম আজাদের স্ত্রী স্বামীর পক্ষে সাদিয়া সাবা দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক আর সভা-সমাবেশ মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।

শনিবার সকালে ১৬নং মোহনপুর ইউনিয়নে এবং দুপুরে সুলতানপুর ইউনিয়নের কালামুড়িয়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে সনাতন ধর্মের কীর্তন অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় ও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় বক্তব্য দেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বাবু কালী পদ মজুমদার, মো.আলমগীর কবির, মহিলা শ্রমীক লীগের আহ্বায়ক এডভোকেট সালমা আক্তার, যুগ্ন আহ্বায়ক শাহিনুর লিপি, শারমিন আক্তার, মুক্তা বেগম, সেলিনা বেগম, রাশেদা ফেরদৌসী, শিরিন সুলতানা প্রমুখ।