,

দেবিদ্বার পান্নারপুল এলাকায় সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১

আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2019
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল ঃ

কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার পান্নারপুল এলাকায় শনিবার বিকেলে সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শুভাশ চন্দ্র দেবনাথ (৫৫) নামের একজন নিহত হয়েছে।

নিহতের বাড়ি দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের মৃত রমিন চন্দ্র দেবনাথ এর ছেলে।

স্থানীয়রা ও মিরপুর হাইওয়ে পুলিশ জানান, কুমিল্লা সিলেট মহাসড়কের উপজেলার পান্নারপুল এলাকায় দুই দিক থেকে দুই দিক থেকে ছেড়ে আসা সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনা স্থলে তিনি নিহত হয়। ওই নিহতের ঘটনায় খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলচ্ছে।