,

হোমনায় কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2020
news-image

মোঃ আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হোমনা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে সেলিমা আহমাদ মেরী এমপি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. আবু সালাম চৌধুরী, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি (তদন্ত) আমিনুর রসুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ সহ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ১টি পৌর সভা ও ৯টি ইউনিয়ন থেকে ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ঘাগুটিয়া ইউনিয়নকে হারিয়ে পৌর সভা চ্যাম্পিয়ান হয়েছে