,

দেবিদ্বার মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে ২ শতাধিক অসহায়দেরকে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 8, 2021
news-image

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে অসহায়, দরীদ্র ও এতিম ২ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে দেবিদ্বার উপজেলার মানবসেবা ফাউন্ডেশনের বারেরা অফিস কার্যালয়ে শীতার্তদের মাঝে প্রধান অতিথি ব্যবসায়ী হাজী কেয়ায়েত উল্লাহ এই কম্বল বিতরণ করেছেন।

উক্ত মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও অত্র সংগঠনের অর্থ সম্পাদক হেলাল আহাম্মদের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, ব্যবসায়ী মজিবুর রহমান, মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রবাসী হাজী মাহাবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্ঠা মোঃ সিদিকুর রহমান ,বিল্লাল হাসেম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।