,

দেশে আরও ১১৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৫২৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
August 27, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১৭ জনের।

এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৮৪৬ জনে।

শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।