শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে: রুহুল কবির রিজভী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০২৪
news-image

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। শনিবার (২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কিছুই করেনি। শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্য দেশের পুলিশ প্রশাসনসহ সবকিছু একাকার করে ফেলেছেন।

তিনি বলেন, গত দেড় দশক ধরে সীমান্তে বাংলাদেশের মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কখনো এই নির্যাতনের প্রতিবাদ করেনি। বরং শেখ হাসিনা প্রতিবেশী দেশের সঙ্গে নতজানু সম্পর্ক বজায় রেখেছেন।

আর পড়তে পারেন