,

বরুড়ার শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে লাইফবয় বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2017
news-image

সাকিব হেলাল, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উঃ খোশবাস ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে বিনামূল্যে লাইফবয় বিতরন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এক দল প্রতিনিধি শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন।
হাত ধুতে প্রতিবার ,লাইফবয় করো ব্যাবহার”এই শ্লোগান দিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করেন ।তারপর তারা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের পাঁচটি দলে ভাগ করে প্রত্যেক দলকে আলাদা আলাদাভাবে লাইফবয় ব্যাবহারের নিয়ম ও কৌশল শিখিয়ে দেন। এ ছাড়াও প্রতিদিন পাঁচ সময়ে নিয়মিত লাইফবয় সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। এই সময় হল, সকালে নাস্তার আগে,দুপুরের ও রাতের খাবারের আগে,টয়লেট শেষে ও গোছলের সময়।
পরে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে লাইফবয় সাবান বিতরণের মধ্য দিয়ে তাদের ক্যাম্পিং শেষ করে।