,

বরুড়ায় এক গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
July 14, 2018
news-image

 

আরিফ আজগরঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় এক গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে ।

শনিবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বরুড়ার আদ্রা ইউনিয়নের নোয়াগাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

আহত হওয়া ঐ নারীর নাম রহিমা বেগম ৪০,প্রত্যক্ষদর্শীরা জানান রহিমা বেগমের সাথে একই গ্রামের জুলহাস মিয়ার পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল, সেই শত্রুতার জের ধরে অদ্য বিকাল সাড়ে পাঁচটার দিকে রহিমা বেগম গরু আনতে মাঠের দিকে গেলে জুলহাস মিয়া এবং তার স্ত্রী মাছুমা বেগমসহ তাদের ছেলে ইউনুস রহিমার উপর চড়াও হয় , এক পর্যায়ে লাঠি এবং ইট-পাটকেল দিয়ে আঘাত করে, যার ফলে- রহিমার মাথায় মারাত্মকভাবে যখম হয় এবং প্রচুর রক্তপাত হয়, পরে এলাকার লোকজন তা দেখে দৌড়ে আসে এবং রক্তাক্ত রহিমাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত রহিমা এখন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় একটি অভিযোগ লেখা হয়েছে।