,

বরুড়ায় মহিলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

 

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বরুড়া পৌরসভা জাতীয় মহিলা পাটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পাটির সহ-সভাপতি ও কুমিল্লা (দঃ) জেলা জাতীয় পাটির সভাপতি বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির জাতীয় পাটির মহিলা বিষয়ক উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান, এমপি, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টির নেতা রোটা. মো. কামাল হোসেন, কুমিল্লা (দঃ) জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মমতাময়ী জোসনা আক্তার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.রফি আহমদ স্বপন, পৌর জাতীয় পার্টির নেতা কামাল হোসেন মীর, যুব সংহতির নেতা দেলোয়ার হোসেন বাবুল, ইব্রাহীম মিয়াজী, মাসুদ, আশিস, নজরুল, সানাউল্লা, ছাত্র সমাজ নেতা শরিফ উদ্দিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দরা বক্তব্  রাখেন। অনুষ্ঠানে বরুড়া পৌরসভার বিভিন্ন ওর্য়াড থেকে অসংখ্য মহিলারা অংশগ্রহন করে।