শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরুড়ায় শিশু পার্কে নেই শিশুদের আনাগোনা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০২১
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া :

কুমিল্লার বরুড়া উপজেলায় শিশু পার্কে নেই শিশুদের আনাগোনা।

জানা গেছে, করোনা মহামারীর প্রকোপে দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যালয়ের পাশে থাকা শিশু পার্কটি তালাবদ্ধ হয়ে আছে। অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে শিশুদের খেলাধুলার সামগ্রী।

শিশু পাকর্টি বরুড়া উপজেলা খোশবাস (উঃ) ইউনিয়নের আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পি ই ডি পি এর অর্থায়নে করা হয়।

আর পড়তে পারেন