,

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া ওই এলাকার মোরশেদ আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া তার পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ ত্বকি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।