,

মুরাদনগরে মি. ফান গ্রুপের মিলন মেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 9, 2019
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক অনলাইন সংগঠন’ মি. ফান গ্রুপের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরের ডি.আর হাইস্কুল মাঠে ২য় বারের মত মিলন মেলার আয়োজন করেন মি. ফান গ্রুপের এডমিন সদস্যরা।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় গত এক বছরে মি. ফান গ্রুপের সদস্যরা কি পরিমাণ ব্লাড ডোনেশন করেছে, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ ও প্রতিবন্ধি লোকেদের পাশে দাঁড়িয়েছে তার সকল বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মি. ফান গ্রুপের সদস্যরা ব্লাড ডোনেশন, এতিম শিক্ষার্থী ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং মাদক মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা ও আন্তরিকতা কামনা করেন।