,

মনোহরগঞ্জ যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2017
news-image

সেলিম চৌধুরী হিরা, লাকসামঃ
শনিবার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত যুবদলের সভাপতি মহিব উল্ল্যাহ মিলনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মিলন। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ বিএনপি’র আহবায়ক অধ্যাপক আলী মুরতুজা ভূইয়া, মোজ্জামেল হক মন্টু, ইউছুফ আবদুল্লা হারুন, আহসান হাবিব, আবুল খায়ের, ইলিয়াছ ফরাজী, জামান হোসেন, জি এম আহছছান, আবু সুফিয়া হীরাসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷