,

মেঘনায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাসিক সভায় নির্বাহী কর্মকর্তাকে ক্রেষ্ট প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
August 8, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লা মেঘনা উপজেলা পরিবার পরি কল্পনা অফিসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনকে ক্রেষ্ট প্রদান করেন।

মঙ্গলবার (৮ আগষ্ট) উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম সেবা আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা হয় এবং গোবিন্দপুর ইউনিয়নসহ বিগত দিনে যারা ভালো কার্যক্রম করেছেন তাদের প্রশংসা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ইয়াকুব,গোবিন্দপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো:এরশাদ কামাল সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।এ দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ইয়াকুব উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনকে  সৌজন্য মূলক ক্রেষ্ট উপহার দেন।