,

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাধা দিচ্ছিনা – কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2018
news-image

আশিকুর রহমান সোহেলঃ
ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দেওয়ার বিএনপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাধা দিচ্ছিনা । কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দূর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইন শূঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে। ঢাকার ওই এলাকাটিতে জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করার দরকার ছিল।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, চট্রগ্রাম রেঞ্চের ডিআইজি ড. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, কুমিল্লা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেনসহ অন্যান্যরা।