,

শাহজালালে স্বর্ণসহ ২ দুই নারী ক্রু আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট:

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের দুই নারী ক্রুকে ৩৬টি সোনার বারসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

গতকাল রোববার রাতে তাঁদের আটক করা হয় বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই নারী ক্রু হলেন সামিয়া আক্তার ও ফারজানা আফরোজা।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আজ সোমবার সকালে জানান, গতকাল দিবাগত রাত ২টায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি-৮০২ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।

পরে ওই ফ্লাইটের নারী ক্রু সামিয়া ও ফারজানার গতিবিধি সন্দেহ হলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাঁদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাঁদের অন্তর্বাসে লুকিয়ে রাখা ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়।

৩৬টি সোনার বারের মধ্যে সামিয়ার কাছ থেকে ২৬টি ও ফারজানার কাছ থেকে ১০টি বার জব্দ করা হয়। তাঁদের বিমানবন্দর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাস্টমস গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্টরা।