,

শাহরাস্তিতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2018
news-image

মো: জাহাঙ্গীর আলম হৃদয় :
চাদঁপুরের শাহরাস্তিতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক সম্মেলনে আবদুল মান্নান মোল্লাকে সভাপতি ও আ্যডভোকেট মো: শাহজালালকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিস্ট শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেয়া হয়। এছাড়া জায়েদ মোরশেদকে সভাপতি এবং মো: এমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে শাহরাস্তি পৌরসভা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে আ্যডভোকেট শাহ জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এমরান হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বি এম নুরুজ্জামান, জাতীয় যুব সংহতির কেন্দ্রিয় কমিটির প্রাদেশিক সম্পাদক মো: জিয়াউর রহমান বিপুলসহ জাতীয় পার্টির বিপুল সংখ্যক প্রবীন-নবীন নেতাকর্মী এ সম্মেলনে উপস্থিত ছিলেন।