,

শাহরাস্তি করফুলেন্নেছা মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে জাতীয় শিশু দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
March 19, 2018
news-image

মো: জাহাংগীর আলম হৃদয় ঃ

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শনিবার চাদঁপুরের শাহরাস্তি করফুলেন্নেছা মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত।

কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপলা রানী পালের সভাপতিত্বে  সহকারী অধ্যাপক এ কে এম মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক  মেহেরুন্নেছা, রীনা রানী দাস, জাহান আরা বেগম, প্রভাষক রীমা দাস, শিল্পী হালদার, মো:মোশারফ হোসেন, মো:হুমায়ুন কবির, একেএম রুহুল আমিন,   কৃষন কান্তি পাল.  ফৌজিয়া সুলতানা, নুরুন নাহার, রুমা সরকার প্রমুখ।
পরে জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের  আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।