শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক নজরুল ইসলাম দুলাল’র মা সাফিয়া খাতুন’র দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৯
news-image

 

নিজস্ব প্রতিবেদক :
ডেইলি অবজারভার এর কুমিল্লা প্রতিনিধি ও সাপ্তাহিক সীমান্ত সংবাদের সম্পাদক মো. নজরুল ইসলাম দুলালের মাতা এবং বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের হরিপুর গ্রামের প্রয়াত ভাষা সৈনিক আবদুল আহাদ মুন্সীর স্ত্রী সাফিয়া খাতুন (৮০) শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।