,

স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এর বিদায় সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বানিজ্য মন্ত্রনালয়ে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লা।

বুধবার রাতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রনি।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার উপদেষ্টা কাজী এনামুল হক ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সদস্য এম ফিরোজ মিয়া, যুগ্ম-সম্পাদক সেলিম রেজা মুন্সী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদসহ আরো অনেকে।