হাজীগঞ্জে অর্ধশত পরিবার পেলো বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার ও ঈদ উপহার
চাঁদপুরের সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার, সেহরী ও ঈদ উপহার পেয়েছে অর্ধশত পরিবার।গত শুক্রবার বিকালে জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমূড়া, এনায়েতপুর, রায়চোঁ, ফরিদগঞ্জ উপজেলার মনতলা ও গুপ্টি ইউনিয়নে এ উপহার দেওয়া হয়।
সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে প্রায় ৫০টি হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেয় এ উপহার। ওই সময় বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ হোসাইন পাটোয়ারী বলেন, এ সংগঠনটি গরিব, অসহায় ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করার জন্য। এখানের প্রত্যেক সদস্য নিজেদের সর্বোচ্চ দিয়ে এসব ছিন্নমূল মানুষের পাশে থেকে গেলো দুই বছর কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখবো।
ইফতার, সেহরী ও ঈদ উপহার বিতরণকালে বাতিঘর মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হোসেন বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারী, প্রচার সম্পাদক মোঃ রনি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।