,

অবৈধ গ্যাস সংযোগের নামে ৫০ পরিবার থেকে ৮০/৯০ হাজার করে নেন ঠিকাদার জামাল !

আজকের কুমিল্লা ডট কম :
August 4, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর স্কুল থেকে রুপুদ্দী পর্যন্ত প্রায় ২ এলাকা থেকে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রায় ৫০টি পরিবার থেকে ৮০ থেকে ৯০ হাজার টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কুমিল্লার চৌয়ারা এলাকার ঠিকাদার জামাল চৌধুরীর বিরুদ্ধে ।

বুধবার (৪ আগষ্ট) সকালে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় প্রায় ২,৫০০ (আড়াই হাজার) ফুট গ্যাস পাইপ জব্দ করে তারা। অভিযানের খবর পেয়ে সংযোগকারী ঠিকাদার ও লেবাররা পালিয়ে যেতে সক্ষম হয়।

সরেজমিনে ঘুরে ও বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে একই ইউনিয়নের রুপুদ্দী গ্রামে প্রায় দু’কিলোমিটার দীর্ঘ একটি অবৈধ গ্যাস সংযোগ টানার খবর পেয়ে  বুধবার সকালে প্রতিষ্ঠানটির ডিজিএম (ভিজিল্যান্স) মোঃ আজহারুল ইসলাম ও ম্যানেজার (বিক্রয়) জিয়াউল হকের নেতৃত্বে একটি দল রুপুদ্দী এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধ সংযোগকারীরা টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে প্রায় আড়াই হাজার ফুট দেড় ইঞ্চি মোটা লোহার গ্যাস পাইপ উদ্ধার করে নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাস